সুখের নিশি প্রভাত হলো উদয় দিনমণি

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

সুখের নিশি প্রভাত হলো উদয় দিনমণি
না জানি আজ কার বা কুঞ্জে রইল গুণমণি গো সখি।।

ফুলের শয্যায় ছিলাম নিদ্রায় শুইয়া একাকিনী
কর্ণমূলে প্রবেশিলে কোকিলার ধ্বনি গো সখি।।

নিদ্রা ভঙ্গ জ্বলে অঙ্গ নয়নে বয় পানি
মনে লয় আজ কূল ছাড়িয়া হইতাম পাগলিনী গো সখি।।

আসা পন্থে চাইতে চাইতে গেল যামিনী
দুর্বিন শাহ কয় কোনদিন জানি যাবে আমার প্রাণী গো সখি।।

Transliteration in English

sukher nishi prabhat halo uday dinamni
     na jani aj kar ba kunje rail gunamni go sakhi।।

phuler shajjay chilam nidray shuiya ekakini
karnmule prabeshile kokilar dhbani go sakhi।।

nidra bhangg jbale ongg nayne bay pani
mane lay aj kul chariya haitam paglini go sakhi।।

asa panthe chaite chaite gel jamini
durbin shah kay kondin jani jabe amar prani go sakhi।।