সব সৃষ্টি করলো যে জন

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

সব সৃষ্টি করলো যে জন

তারে সৃষ্টি কে করেছে।

সৃষ্টি ছাড়া কি রূপে সে
সৃষ্টিকর্তা নাম ধরেছে।।

সৃষ্টিকর্তা বলছো যারে
লা শরিক হয় কেমন করে।

ভেবে দেখো পূর্বাপরে
সৃষ্টি করলেই শরিক আছে।।

চন্দ্র সূর্য যে গঠেছে
তার খবর কে করেছে।

নীরেতে নিরঞ্জন আছে
নীরের জন্ম কে দিয়েছে।।

স্বরূপ শক্তি হয় যে জনা
কে জানে তার ঠিক ঠিকানা।

জাহের বাতেন যে জানেনা
তার মনেতে প্যাঁচ পড়েছে।।

আপনার শক্তির জোরে
নিজশক্তির রূপ প্রকাশ করে।

সিরাজ সাঁই কয় লালন তোরে
নিতান্তই ভূতে পেয়েছে।।

Transliteration in English

sab srishti karlo je jan

tare srishti ke kareche।

srishti chara ki rupe se
srishtikrta nam dhareche।।

srishtikrta balcho jare
la sharik hay keman kare।

bhebe dekho purbapre
srishti karlei sharik ache।।

chandr surj je gatheche
tar khabar ke kareche।

nirete niranjan ache
nirer janm ke diyeche।।

sbarup shakti hay je jana
ke jane tar thik thikana।

jaher baten je janena
tar manete pjach pareche।।

apnar shaktir jore
nijashktir rup prakash kare।

siraj sai kay lalan tore
nitantai bhute peyeche।।