সকাতরে ওই কাঁদিছে
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা। কহো
কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা।
ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে, সদাই ভাবনা।
যা-কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা।
সুখ-আশে দিশে দিশে বেড়ায় কাতরে—
মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে।
ফুরায় বেলা, ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে—
কাঁদে তখন আকুল-মন, কাঁপে তরাসে। কী
হবে গতি, বিশ্বপতি, শান্তি কোথা আছে—
তোমারে দাও, আশা পূরাও, তুমি এসো কাছে।
Transliteration in English
Sokatore oi knaadichhe sakole, shono shono pita. Kaho kaane kaane, shunao praane praane mongalobaarota. Khudra aasha niye royechhe bnaachiye, sadai bhaabona. Ja-kichhu paay haaraye jaay, naa maane saantona. Sukh-aashe dishe dishe beraay kaatore - Morichika dhorite chaay e morupraantore. Phuraay bela, phuraay khela, sondhya hoye aase - Knaade takhon aakul-mon, knaape toraase. Ki habe goti, bishwopoti, shaanti kotha aachhe - Tomare daao, aasha purao, tumi eso kaachhe.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“সকাতরে ওই কাঁদিছে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা। কহো
কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা।
ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে, সদাই ভাবনা।
যা-কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।