সত্য বল সুপথে চল ওরে আমার মন
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
সত্য বল সুপথে চল
ওরে আমার মন।
সত্য সুপথ না চিনিলে
পাবিনে মানুষের দরশন।।
খরিদ্দার মহাজন যে জন বাটখারাতে কম
তারে কসুর করবে যম।
গদিয়ান মহাজন যেজন
বসে কেনে প্রেমরতন।।
পরের দ্রব্য পরের নারী হরণ করোনা
পারে যেতে পারবে না।
যতবার করিবে হরণ
ততোবার হবে জনম।।
লালন ফকির আসলে মিথ্যে
ঘুরে বেড়ায় তীর্থে তীর্থে।
সই হলো না একমন দিতে
আসলেতে প’লো কম।।
Transliteration in English
satj bal supthe chal ore amar man। satj supath na chinile pabine manusher darashan।। khariddar mahajan je jan batkharate kam tare kasur karbe jam। gadiyan mahajan jejan base kene premaratan।। parer drabj parer nari haran karona pare jete parbe na। jatbar karibe haran tatobar habe janam।। lalan phakir asle mithje ghure beray tirthe tirthe। sai halo na ekaman dite aslete p’lo kam।।