স্টপ জেনোসাইড

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

সীমান্তে ফের মানুষের ঢল নামছে
পিছমোড়া বিষ ঢেলে দিয়ে গেছে বৃশ্চিক
নাফ নদীজল পেরিয়ে আসতে হচ্ছে
ওরাও মানুষ রাস্ট্রবিহীন নাগরিক

কড়া রোদ্দুরে পিঠ পেতে নিয়ে আমরাও
কখনো স্বাগত কখনো বলছি জঙ্গি
কিন্তু যা কিছু ঘটছে সেটা তো ঘটছে
বিপদে মানুষ মানুষেরই হয় সঙ্গী

মৃত্যুর ছায়া হাতের তালুতে রাতদিন
আরাকান দেশে বসতি ধসেছে ধ্বংসে
রক্তের খোঁজে বুলেট ছুঁড়েছে সৈন্য
রোহিঙ্গাদের মুছে দাও ঝাড়ে বংশে

ধর্ষিতা নারী নিপীড়িত শিশু হাঁটছে
নীরব আর্তি অধিকার দাও বাঁচবার
শিশুটির মুখ ভেসে আসে দুঃস্বপ্নে
ভেসে যাওয়া মুখ শরীর ভাসছে নিঃসাড়

আমরা মানুষ, ধমনীতে লাল রক্ত
বইছে এখনো মানবিক স্রোতে বইছে
‘স্টপ জেনোসাইড’ শব্দে জহির রায়হান
হুংকার দিতে এখনো এল না কই সে

একাত্তরের মতই মৃত্যুমিছিল
আবার ফিরেছে স্বাধীন দেশের বৃত্তে
স্টপ জেনোসাইড মুক্তকন্ঠে বলছি
আরাকান জুড়ে হত্যা সবই কি মিথ্যে
………………………………….
Song : স্টপ জেনোসাইড | Stop Genocide
Singer: Sayed Hasan Tipu, Obscure
Lyrics: Amit Goswami

Transliteration in English

simante pher manusher dhal namche
pichmora bish dhele diye geche brishchik
naph nadijal periye aste hachche
    orao manush rastrbihin nagrik

kara roddure pith pete niye amrao
kakhno sbagat kakhno balchi janggi
kintu ja kichu ghatche seta to ghatche
bipde manush manusherai hay sanggi

mritjur chaya hater talute ratdin
arakan deshe basti dhaseche dhbangse
rakter khoje bulet chureche soinj
rohinggader muche dao jhare bangshe

dharshita nari nipirit shishu hatche
nirab arti odhikar dao bachbar
shishutir mukh bhese ase duhsbpne
bhese jaoa mukh sharir bhasche nihsar

amra manush, dhamnite lal rakt
baiche ekhno manbik srote baiche
‘stap jenosaid’ shabde jahir rayhan
hungkar dite ekhno el na kai se

ekattrer matai mritjumichil
abar phireche sbadhin desher britte
stap jenosaid muktaknthe balchi
arakan jure hatja sabai ki mithje
………………………………….
Song : stap jenosaid | Stop Genocide
Singer: Sayed Hasan Tipu, Obscure
Lyrics: Amit Goswami