সুন্দরি রাধে Lyrics | Sundori Radhe

দেখা হয়েছে: 2

Bangla Lyrics

সুন্দরি রাধে Lyrics

Sundori Radhe Lyrics

গোবিন্দদাস

সুন্দরি রাধে Lyrics

সুন্দরি রাধে আওয়ে বনি।
ব্রজরমণীগণ মুকুটমণি॥
কুঞ্চিতকেশিনি, নিরুপমবেশিনি,
রস-আবেশিনি ভঙ্গিনি রে।
অধরসুরঙ্গিনি, অঙ্গতরঙ্গিনি,
সঙ্গিনি নব নব রঙ্গিনি রে॥
কুঞ্জরগামিনি, মোতিমদশনি,
দামিনি-চমক-নেহারিনি রে।
আভরণধারিন, নব-অভিসারিণি,
শ্যামর হৃদয়বিহারিণি রে।
নব অনুরাগিণি, অখিলসোহাগিনি,
পঞ্চম রাগিণি মোহিনি রে।
রাসবিলাসিনি, হাসবিকাশিনি,
গোবিন্দদাস-চিত-শোহিনি রে॥

Transliteration in English

sundri radhe Lyrics

Sundori Radhe Lyrics

gobinddas

sundri radhe Lyrics

sundri radhe aoe bani।

brajaramnigan mukutamni॥

kunchitkeshini, nirupambeshini,

ras-abeshini bhanggini re।

odharsurnggini, onggatarnggini,

sanggini nab nab ranggini re॥

kunjargamini, motimadashni,

damini-chamak-neharini re।

abharandharin, nab-obhisarini,

shjamar hridaybiharini re।

nab onuragini, okhilsohagini,

pancham ragini mohini re।

rasbilasini, hasbikashini,

gobinddas-chit-shohini re॥

উৎস ও যাচাই

এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“সুন্দরি রাধে Lyrics | Sundori Radhe” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“সুন্দরি রাধে Lyrics | Sundori Radhe” গানটি শুরু হয়:

সুন্দরি রাধে Lyrics
গোবিন্দদাস
সুন্দরি রাধে Lyrics
সুন্দরি রাধে আওয়ে বনি।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“সুন্দরি রাধে Lyrics | Sundori Radhe” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।