তব মুখখানি খুঁজিয়া ফিরি গো সকল ফুলের মুখে
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
তব মুখখানি খুঁজিয়া ফিরি গো সকল ফুলের মুখে
ফুল ঝ’রে যায় তব স্মৃতি জাগে কাঁটার মতন বুকে।। .
তব প্রিয় নাম ধ’রে ডাকি
ফুল সাড়া দেয় মেলি’ আঁখি
তোমার নয়ন ফুটিল না হায় ফুলের মতন সুখে।।
তোমার বিরহে আমার ভুবনে ওঠে রোদনের বাণী,
কানাকানি করে চাঁদ ও তারায় জানি গো তোমারে জানি।
খুঁজি বিজলি প্রদীপ জ্বেলে’
কাঁদি ঝঞ্ঝার পাখা মেলে’
অন্ধ-গগনে আঁধার মেঘের ঢেউ ওঠে মোর দুখে।।
Transliteration in English
tab mukhkhani khujiya phiri go sakal phuler mukhe phul jh’re jay tab smriti jage katar matan buke।। . tab priy nam dh’re daki phul sara dey meli’ akhi tomar nayan phutil na hay phuler matan sukhe।। tomar birhe amar bhubne othe rodner bani, kanakani kare chad o taray jani go tomare jani। khuji bijli pradip jbele’ kadi jhanjhar pakha mele’ ondh-gagne adhar megher dheu othe mor dukhe।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“তব মুখখানি খুঁজিয়া ফিরি গো সকল ফুলের মুখে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।