টলমল টলমল পদভরে বীরদল চলে সমরে
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
টলমল টলমল পদভরে
বীরদল চলে সমরে॥
খরধার তরবার কটিতে দোলে
রণন ঝনন রণ-ডঙ্কা বোলে
ঘন তূর্য-রোলে শোক-মৃত্যু ভোলে
দেয় আশিস সূর্য সহস্র করে॥
চলে শ্রান্ত দূর-পথে মরু দুর্গম পর্বতে
চলে বন্ধুবিহীন একা, মোছে রক্তে ললাট-কলঙ্ক-লেখা।
কাঁপে মন্দিরে ভৈরবী – এ কি বলিদান!
জাগে নিঃশঙ্ক শঙ্কর ত্যজিয়া শ্মশান!
দোলে ঈশান মেঘে কাল প্রলয় নিশান!
বাজে ডম্বরু, অম্বর কাঁপিছে ডরে॥
Transliteration in English
talamal talamal padabhre biradal chale samre॥ khardhar tarbar katite dole ranan jhanan ran-dangka bole ghan turj-role shok-mritju bhole dey ashis surj sahasr kare॥ chale shrant dur-pathe maru durgam parbte chale bandhubihin eka, moche rakte lalat-kalangk-lekha। kape mandire bhoirbi – e ki balidan! jage nihshangk shangkar tjajiya shmashan! dole ishan meghe kal pralay nishan! baje dambru, ombar kapiche dare॥
উৎস ও যাচাই
এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“টলমল টলমল পদভরে বীরদল চলে সমরে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“টলমল টলমল পদভরে বীরদল চলে সমরে” গানটি শুরু হয়:
টলমল টলমল পদভরেবীরদল চলে সমরে॥
খরধার তরবার কটিতে দোলেরণন ঝনন রণ-ডঙ্কা বোলেঘন তূর্য-রোলে শোক-মৃত্যু ভোলেদেয় আশিস সূর্য সহস্র করে॥
ম্বর কাঁপিছে ডরে॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“টলমল টলমল পদভরে বীরদল চলে সমরে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।