টাপুর টুপুর সারা দুপুর
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
Tapur Tupur Lyrics
টাপুর টুপুর সারা দুপুর
শিল্পী : আরতি মুখোপাধ্যায়
কথা : সুনিল বরণ
সুর : সুধীন দাসগুপ্ত
Tapur Tupur Lyrics
টাপুর টুপুর সারা দুপুর
নূপুর বাজায় কে
যেন এক কাজলা মেয়ে
কাজল কাজল মেঘের আঁচল
শুধু ওড়ায় কে
যেন এক কাজলা মেয়ে (২)
যেন তার বাদলা মনের
শাপলা ফুলের একটি কলি
ওঠে আজ অকারণে
ক্ষণে ক্ষণে চঞ্চলী (২)
চরণে রিনিক ঝিনিক ঝর্না ঝরায় কে
যেন এক কাজলা মেয়ে
কত না অভিমানে
মানের পালা সাঙ্গ করে যায়
নতুন নতুন ছন্দ কোথা
শুধুই ভেবে পায় (২)
যেন তার মেঘলা দিনের
একলা মনের কতই খেলা
ভেবে তাই নিরিবিলি
আলো ছায়ায় যায় রে বেলা (২)
মনেতে ক্ষণিক আলোয় আঁধার ভরায় কে
যেন এক কাজলা মেয়ে
টাপুর টুপুর সারা দুপুর নূপুর বাজায় কে
যেন এক কাজলা মেয়ে
কাজল কাজল মেঘের আঁচল শুধু ওড়ায় কে
যেন এক কাজলা মেয়ে
Transliteration in English
shilpi : arti mukhopadhjay katha : sunil baran sur : sudhin dasgupt Tapur Tupur Lyrics tapur tupur sara dupur nupur bajay ke jen ek kajla meye kajal kajal megher achal shudhu oray ke jen ek kajla meye (2) jen tar badla maner shapla phuler ekti kali othe aj okarne kshane kshane chanchli (2) charne rinik jhinik jharna jharay ke jen ek kajla meye kat na obhimane maner pala sangg kare jay natun natun chand kotha shudhui bhebe pay (2) jen tar meghla diner ekla maner katai khela bhebe tai niribili alo chayay jay re bela (2) manete kshanik aloy adhar bharay ke jen ek kajla meye tapur tupur sara dupur nupur bajay ke jen ek kajla meye kajal kajal megher achal shudhu oray ke jen ek kajla meye