তেপান্তরের মাঠে বঁধু হে একা বসে থাকি
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
তেপান্তরের মাঠে বঁধু হে একা বসে থাকি
তুমি যে পথ দিয়ে গেছ চ’লে তারি ধূলা মাখি’হে , একা বসে থাকি ।।
যেমন পা ফেলেছে গিরি ,মাটির রাঙা পথের ধূলাতে ,
অমনি করে আমার বুকে চরণ যদি বুলাতে ,
আমি খানিক জ্বালা ভুলতাম ঐ মানিক বুকে রাখি’।।
আমার খাওয়া-পরার নাই রুচি আর ঘুম আসে না চোখে ,
আমি বাউরি হ’য়ে বেড়াই পথে হাসে পাড়ার লোকে ,
দেখে হাসে পাড়ার লোকে ।।
আমি তাল-পুকুরে যেতে নারি ,একই তোমার মায়া হে ,
ঐ কালো জলে দেখি তোমার কালো রূপের ছায়া হে ,
আমার কলঙ্কিনী নাম রটিয়ে তুমি দিলে ফাঁকি ।।
Transliteration in English
tepantrer mathe badhu he eka base thaki tumi je path diye gech ch’le tari dhula makhi’he , eka base thaki ।। jeman pa pheleche giri ,matir ranga pather dhulate , omni kare amar buke charan jadi bulate , ami khanik jbala bhultam oi manik buke rakhi’।। amar khaoa-parar nai ruchi ar ghum ase na chokhe , ami bauri h’ye berai pathe hase parar loke , dekhe hase parar loke ।। ami tal-pukure jete nari ,ekai tomar maya he , oi kalo jale dekhi tomar kalo ruper chaya he , amar kalngkini nam ratiye tumi dile phaki ।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“তেপান্তরের মাঠে বঁধু হে একা বসে থাকি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।