তোমার কথাই মনে পড়ে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
Tomar Kotha Mone Pore Lyrics
তোমার কথাই মনে পড়ে
শিল্পী : মৃণাল চক্রবর্তী
Tomar Kotha Mone Pore Lyrics
কেন জানিনা যে শুধু তোমার কথাই মনে পড়ে
তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার
সে স্মৃতি দু’চোখ বেয়ে অশ্রু হয়ে অঝোর ঝরে।।
যে কথা বলব তোমায় ছিল আশা
সে কথা বলতে কেন পাই নি ভাষা
সে যেন বোবা হয়ে রয়ে রয়ে কেঁদে মরে।।
কত যে তোমায় বেসেছিলাম ভালো
সে কি আজ ভাঙা ঘরে চাঁদের আলো ?
এ হৃদয় যখন আমার মুখর হল
সে কেন কাছে এসে হারিয়ে গেল
সে স্মৃতি ধূপের মতো অবিরত আকুল করে।।
Transliteration in English
shilpi : mrinal chakrabrti Tomar Kotha Mone Pore Lyrics ken janina je shudhu tomar kathai mane pare tumi jano na to amar chile kat je apnar se smriti du’chokh beye oshru haye ojhor jhare।। je katha balab tomay chil asha se katha balte ken pai ni bhasha se jen boba haye raye raye kede mare।। kat je tomay besechilam bhalo se ki aj bhanga ghare chader alo ? e hriday jakhan amar mukhar hal se ken kache ese hariye gel se smriti dhuper mato obirat akul kare।।