তোমার পূজার ছলে

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

তোমার পূজার ছলে তোমায়
ভুলেই থাকি। বুঝতে নারি কখন তুমি
দাও-যে ফাঁকি। ফুলের মালা দীপের আলো ধূপের
ধোঁওয়ার পিছন হতে পাই নে সুযোগ চরণ-ছোঁওয়ার,
স্তবের বাণীর আড়াল টানি তোমায় ঢাকি।
দেখব ব’লে এই আয়োজন মিথ্যা রাখি,
আছে তো মোর তৃষা-কাতর আপন আঁখি।
কাজ কী আমার মন্দিরেতে আনাগোনায়—
পাতব আসন আপন মনের একটি কোণায়,
সরল প্রাণে নীরব হয়ে তোমায় ডাকি।

Transliteration in English

Tomaar pujaar   chhole tomay  bhulei thaaki.
Bujhte naari  kahon tumi  daao je phaki.
Phuler maala  diper aalo  dhuper dhnowar
Pichhon hote  paai ne sujog  charan-chhnowar,
Staber baanir  aaral taani  tomay dhaaki.
Dekhbo bole  ei aayojon  mithya raakhi,
Aachhe to mor  trisha-kaator  aapon aankhi.
Kaaj ki aamar  mandirete  aanagonay -
Paatbo aason  aapon moner ekti konay,
Saral praane  nirab hoye  tomay daaki.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“তোমার পূজার ছলে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“তোমার পূজার ছলে” গানটি শুরু হয়:

তোমার পূজার ছলে তোমায়
ভুলেই থাকি। বুঝতে নারি কখন তুমি
দাও-যে ফাঁকি। ফুলের মালা দীপের আলো ধূপের
ধোঁওয়ার পিছন হতে পাই নে সুযোগ চরণ-ছোঁওয়ার,

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“তোমার পূজার ছলে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“তোমার পূজার ছলে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“তোমার পূজার ছলে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“তোমার পূজার ছলে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান