তুই কে ছিলি তাই বল
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
তুই কে ছিলি তাই বল?
কোন কাননের পুষ্পরানী কোন সরসীর জল।।
তুই কি ছিলি কবিতা আর আমি চরণ তা’রি
তুই কি ছিলি পিয়াসি শুক আমি আতুর সারী
তুই কি দুঃখী দুয়োরানী আমি চোখের জল।।
কোন বরষার সিক্ত প্রাতে
কোন শরতের জোছনা রাতে
কোন জগতের অরুণ ঊষার প্রথম দেখা বল।।
নতুন মোদের নতুন ক’রে পরিচয়ের পালা
কন্ঠে মোদের মিলন-বাণী হাতে মিলন-মালা
মোরা এক বিরহীর দু’টি চোখের ঝরা দু’টি মুক্তাফল।।
Transliteration in English
tui ke chili tai bal? kon kanner pushprani kon sarsir jal।। tui ki chili kabita ar ami charan ta’ri tui ki chili piyasi shuk ami atur sari tui ki duhkhi duyorani ami chokher jal।। kon barshar sikt prate kon sharter jochna rate kon jagter orun ushar pratham dekha bal।। natun moder natun k’re parichyer pala kanthe moder milan-bani hate milan-mala mora ek birhir du’ti chokher jhara du’ti muktaphal।।