তুমি আঘাত দিয়ে মন ফেরাবে এই কি তোমার আশা?
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
তুমি আঘাত দিয়ে মন ফেরাবে এই কি তোমার আশা?
আমার যে নাথ অনন্ত সাধ, অনন্ত পিপাসা।।
দাহন তুমি করবে যত
প্রেমের শিখা জ্বলবে তত
সে যে আমার মন্ত্র পূজার তোমার কঠিন ভাষা।।
ফুলমালী! ফুলের শাখা কাটো যত পার,
আহত সেই ফুল-শাখাতে ধরবে কুসুম আরো।
হানলে আঘাত নিথর জলে,
অধীর বেগে ঢেউ উথলে,
তোমার অবহেলায় বিপুল হ’ল ভীরু ভালোবাসা।
আমার ভীরু ভালোবাসা।।
Transliteration in English
tumi aghat diye man pherabe ei ki tomar asha? amar je nath onant sadh, onant pipasa।। dahan tumi karbe jat premer shikha jbalbe tat se je amar mantr pujar tomar kathin bhasha।। phulmali! phuler shakha kato jat par, ahat sei phul-shakhate dharbe kusum aro। hanle aghat nithar jale, odhir bege dheu uthle, tomar obhelay bipul h’l bhiru bhalobasa। amar bhiru bhalobasa।।