তুমি আমায় যবে জাগাও গুণী তোমার উদার সঙ্গীতে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
তুমি আমায় যবে জাগাও গুণী তোমার উদার সঙ্গীতে
মোর হাত দু’টি হয় লীলায়িত নমস্কারের ভঙ্গিতে।। .
সিন্ধু জলের জোয়ার সম, ছন্দ নামে অঙ্গে মম
রূপ হলো মোর নিরুপম তোমার প্রেমের সুরের অমৃতে।।
আমার আঁখির পল্লবদল উদাস অশ্রুভারে,
ভোরের করুণ তারা মতো কাপেঁ বারেবারে।
আনন্দে ধীর বসুন্ধরা, হলো চপল নৃত্যপরা
ঝরে রঙের পাগল ঝোরা তোমার চরণ রঞ্জিতে।।
Transliteration in English
tumi amay jabe jagao guni tomar udar sanggite mor hat du’ti hay lilayit namskarer bhanggite।। . sindhu jaler joar sam, chand name ongge mam rup halo mor nirupam tomar premer surer omrite।। amar akhir pallabadal udas oshrubhare, bhorer karun tara mato kape barebare। annde dhir basundhra, halo chapal nritjapra jhare ranger pagal jhora tomar charan ranjite।।