তুমি আনন্দ ঘনশ্যাম আমি প্রেম-পাগলিনী রাধা

দেখা হয়েছে: 2

Bangla Lyrics

তুমি আনন্দ ঘনশ্যাম আমি প্রেম-পাগলিনী রাধা।

তব ডাক শুনে ছুটে যাই বনে আমি না মানি কুলের বাধা।।

শূন্য প্রাণের গাগরি ঘিরে
নিতি আসি রস-যমুনার তীরে
অঙ্গ ভাসায়ে তরঙ্গ-নীরে শুনি তব বাঁশি সাধা।।

যুগ-যুগান্ত অনন্ত কাল হৃদয়-বৃন্দাবনে
তোমাতে আমাতে এই লীলা, নাথ! চলেছে, সঙ্গোপনে।

মোর সাথে কাঁদে প্রেম-বিগলিতা
ভক্তি ও প্রীতি বিশাখা-ললিতা।
তোমারে যে চায়, মোর মতো, হায়! সার শুধু তার কাঁদা।।

Transliteration in English

tumi anand ghanshjam ami prem-paglini radha।

tab dak shune chute jai bane ami na mani kuler badha।।

shunj praner gagri ghire
niti asi ras-jamunar tire
ongg bhasaye tarangg-nire shuni tab bashi sadha।।

jug-jugant onant kal hriday-brindabne
tomate amate ei lila, nath! chaleche, sanggopne।

mor sathe kade prem-biglita
bhakti o priti bishakha-lalita।
tomare je chay, mor mato, hay! sar shudhu tar kada।।

উৎস ও যাচাই

এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“তুমি আনন্দ ঘনশ্যাম আমি প্রেম-পাগলিনী রাধা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“তুমি আনন্দ ঘনশ্যাম আমি প্রেম-পাগলিনী রাধা” গানটি শুরু হয়:

তুমি আনন্দ ঘনশ্যাম আমি প্রেম-পাগলিনী রাধা।
তব ডাক শুনে ছুটে যাই বনে আমি না মানি কুলের বাধা।।
ঙ্গ ভাসায়ে তরঙ্গ-নীরে শুনি তব বাঁশি সাধা।।
নন্ত কাল হৃদয়-বৃন্দাবনেতোমাতে আমাতে এই লীলা, নাথ! চলেছে, সঙ্গোপনে।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“তুমি আনন্দ ঘনশ্যাম আমি প্রেম-পাগলিনী রাধা” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।