তুমি বা কার কে বা তোমার এই সংসারে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
তুমি বা কার কে বা তোমার এই সংসারে
মিছে মায়ায় মজিয়ে মন কি করো রে।।
এত পিরিত দন্ত জিহ্বায়
কায়দা পেলে সেও সাজা দেয়।
স্বল্পেতে সব জানিতে হয় ভাব নগরে।।
সময়ে সকলই সখা
অসময় কেউ দেয় না দেখা।
যার পাপে সে ভোগে একা
চার যুগে রে।।
আপনি যখন নয় আপনার
কারে বলো আমার আমার।
সিরাজ সাঁই কয় লালন তোমার
জ্ঞান নাহি রে।।
Transliteration in English
tumi ba kar ke ba tomar ei sangsare miche mayay majiye man ki karo re।। et pirit dant jihbay kayda pele seo saja dey। sbalpete sab janite hay bhab nagre।। samye sakalai sakha osamay keu dey na dekha। jar pape se bhoge eka char juge re।। apni jakhan nay apnar kare balo amar amar। siraj sai kay lalan tomar gyan nahi re।।