তুমি হাতখানি যবে রাখ মোর হাতের পরে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

তুমি হাতখানি যবে রাখ মোর হাতের পরে
মোর কণ্ঠ হ’তে সুরের গঙ্গা ঝরে।।

তব কাজল-আঁখির ঘন পল্লব তলে
বিরহ মলিন ছায়া মোর যবে দোলে
তব নীলাম্বরীর ছোঁয়া লাগে যেন সেদিন নীলাম্বরে।।

যেদিন তোমারে পাই না কাছে গো পরশন নাহি পাই,
মনে হয় যেন বিশ্ব ভুবনে কেহ নাই, কিছু নাই।

অভিমানে কাঁদে বক্ষে সেদিন বীণ
আকাশ সেদিন হয়ে যায় বাণী হীন
যেন রাধা নাই, আর বৃন্দাবনে গো সব সাধ গেছে ম’রে।।

Transliteration in English

tumi hatkhani jabe rakh mor hater pare
mor kanth h’te surer gangga jhare।।

tab kajal-akhir ghan pallab tale
birah malin chaya mor jabe dole
tab nilambrir choa lage jen sedin nilambre।।

jedin tomare pai na kache go parashan nahi pai,
mane hay jen bishb bhubne keh nai, kichu nai।

obhimane kade bakshe sedin bin
akash sedin haye jay bani hin
jen radha nai, ar brindabne go sab sadh geche m’re।।