তুমি সুন্দর কপট হে নাথ
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
তুমি সুন্দর কপট হে নাথ!মায়াতে রাখ বিভোর।
তোমার ছলনা যে বোঝে না নাথ সেই সে দুঃখী ঘোর।। .
কত শত রূপে নিঠুর আঘাতে
তুমি চাও নাথ তোমারে ভোলাতে
তবু যে তোমারে ভুলিতে পারে না ধরা দাও তারে চোর।।
কাঁদাও তাহারে নিশিদিন তুমি যপে যে তোমার নাম
তোমারে যে চাহে শত বন্ধনে বাঁধ তারে অবিরাম।
সাগরে মিশাতে চায় বলে নদী
জনম গোঁয়ায় কেঁদে নিরবধি
ভক্তে তেমনি দিয়াছ যে নাথ অসীম আঁখি – লোর।।
Transliteration in English
tumi sundar kapat he nath!mayate rakh bibhor। tomar chalna je bojhe na nath sei se duhkhi ghor।। . kat shat rupe nithur aghate tumi chao nath tomare bholate tabu je tomare bhulite pare na dhara dao tare chor।। kadao tahare nishidin tumi jape je tomar nam tomare je chahe shat bandhne badh tare obiram। sagre mishate chay bale nadi janam goay kede nirabdhi bhakte temni diyach je nath osim akhi – lor।।