ভবে মানুষ গুরু নিষ্ঠা যার

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

ভবে মানুষ গুরু নিষ্ঠা যার

সর্বসাধন সিদ্ধ হয় তার।।

নদী কিংবা বিল বাওড় খাল
সর্বস্থলে একই এক জল।

একা মেরে সাঁই ফেরে সর্ব ঠাঁই
মানুষে মিশিয়ে হয় বেদান্তর।।

নিরাকারে জ্যোতির্ময় যে
আকার সাকার হইল সে।

যেজন দিব্যজ্ঞানী হয়
সেহি জানতে পায়
কলি যুগে হলো মানুষ অবতার।।

বহুতর্কে দিন বয়ে যায়
বিশ্বাসে ধন নিকটে পায়।

সিরাজ সাঁই ডেকে বলে লালনকে
কুতর্কের দোকান খুলিস নে আর।।

Transliteration in English

bhabe manush guru nishtha jar

sarbsadhan siddh hay tar।।

nadi kingba bil baor khal
sarbasthle ekai ek jal।

eka mere sai phere sarb thai
manushe mishiye hay bedantar।।

nirakare jjotirmay je
akar sakar hail se।

jejan dibjgyani hay
sehi jante pay
kali juge halo manush obtar।।

bahutrke din baye jay
bishbase dhan nikte pay।

siraj sai deke bale lalanke
kutrker dokan khulis ne ar।।