ওগো বৈশাখী ঝড়
দেখা হয়েছে: 869
Bangla Lyrics
ওগো বৈশাখী ঝড় লয়ে যাও লয়ে যাও
অবেলায় ঝরা এ মুকুল
লয়ে যাও আমার জীবন
এই পায়ে দলা ফুল।।
ওগো নদীজল লহ আমারে, বিরহের সেই মহাপাথারে
চাঁদের পানে চাহি যে পারাবার
অনন্তকাল কাঁদে বেদনা ব্যাকুল।।
ওরে মেঘ মোরে সেই দেশে রেখে আয়
যে দেশে যায় না শ্যাম মথুরায়
ভরেনা বিষাদ বিষে এ জীবন
যে দেশে ক্ষণিকের ভুল।।
Transliteration in English
ogo boishakhi jhar laye jao laye jao obelay jhara e mukul laye jao amar jiban ei paye dala phul।। ogo nadijal lah amare, birher sei mahapathare chader pane chahi je parabar onantkal kade bedna bjakul।। ore megh more sei deshe rekhe ay je deshe jay na shjam mathuray bharena bishad bishe e jiban je deshe kshaniker bhul।।