ওরে মন বাজাসনে আর
দেখা হয়েছে: 1.9K
Bangla Lyrics
ওরে মন বাজাসনে আর
প্রেমের ঐ ভাঙ্গা বাঁশী।
সে তো হৃদয় থেকে নোঙর তুলে
হয়ে গেছে আজ পরবাসী।।
পাখি ছাড়া একটি প্রহর
মনে হতো একটি বছর।
মনে হতো শুধু তারই জন্যে
গেয়ে যেত আমার এই অন্তর
দেখি এখন আকাশে স্বপ্নের মেঘ
আমি যার বৃষ্টিতে ভাসি।।
তাকে ছাড়া গানের এই বীণ
মনে হতো তাল লয় হীন।
মনে হতো শুধু তারই জন্যে
জীবনটা এতো রঙ্গিন
তবু না পাওয়ার মাঝেও যেটুকু পেলাম
তাতেই তো আমি আজ খুশি।।
Transliteration in English
ore man bajasne ar premer oi bhangga bashi। se to hriday theke nongar tule haye geche aj parbasi।। pakhi chara ekti prahar mane hato ekti bachar। mane hato shudhu tarai janje geye jet amar ei ontar dekhi ekhan akashe sbapner megh ami jar brishtite bhasi।। take chara ganer ei bin mane hato tal lay hin। mane hato shudhu tarai janje jibanta eto ranggin tabu na paoar majheo jetuku pelam tatei to ami aj khushi।।