চোক্ষের নজর এমনি কইরা
দেখা হয়েছে: 2.1K
Bangla Lyrics
চোক্ষের নজর এমনি কইরা
একদিন খইয়া যাবে
জোয়ার ভাটায় পইড়া দুই চোখ
নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে।। ও ও ও
সকল কথার মরন হইলে
হৃদয় কথা কয়
সেই কথাও চোখের কাছে
নয়রে গোপন নয়
চোখেরই নাম আরশী নগর
একে একে মনের খবর
সেতো কইয়া যাবে।। ও ও ও
এই চক্ষুতেই রোদ্রে উঠে
আবার উঠের ঝড়
এই চক্ষুই আপন করে
আবার করে পর
চোক্ষে যদি কেউ না তাকায়
দুঃখ দিয়া যায় চইলা যায়
সেও সইয়া যাবে।।
Transliteration in English
choksher najar emni kaira ekdin khaiya jabe joar bhatay paira dui chokh nadi haiya jabe pora chokhe ja dekhilam tai raiya jabe।। o o o sakal kathar maran haile hriday katha kay sei kathao chokher kache nayre gopan nay chokherai nam arshi nagar eke eke maner khabar seto kaiya jabe।। o o o ei chakshutei rodre uthe abar uther jhar ei chakshui apan kare abar kare par chokshe jadi keu na takay duhkh diya jay chaila jay seo saiya jabe।।