কথা কিছু কিছু বুঝে নিতে হয় সে তো মুখে বলা যায় না
দেখা হয়েছে: 890
Bangla Lyrics
কথা কিছু কিছু
বুঝে নিতে হয়
সে তো মুখে বলা যায় না
সে তো মুখে বলা যায় না
চোখের কথা-ই
মনের কথা
চোখ-ই মনের আয়না
মন আছে যার মনের কথা সেই শুধু নেয় বুঝে
মুক্ত সে-তো মিলে ওগো অনেক ঝিনুক খুঁজে
বুঝলে ভাল না বুঝলেই বাড়ে বুকের জ্বালা
কুড়ি থেকে হয় যে বকুল ফুলের থেকে-ই মালা
সহজে ভালবাসা কেউ পায় না
কথা কিছু কিছু
বুঝে নিতে হয়
সে তো মুখে বলা যায় না
সে তো মুখে বলা যায় না
ফুল ছাড়া আর কে-বা বুঝে ভ্রমরের-ই ভাষা
মধু খেতে-ই ভ্রমরের যে ফুলের কাছে আশা
বুঝনি কি এখনো-গো দিলাম এ-মন কারে
সাগর পাচে এসে নদী ফিরতে কি আর পারে
মন ছাড়া মন কিছু চায় না
কথা কিছু কিছু বুঝে নিতে হয়
সে তো মুখে বলা যায় না
সে তো মুখে বলা যায় না
Transliteration in English
katha kichu kichu bujhe nite hay se to mukhe bala jay na se to mukhe bala jay na chokher katha-i maner katha chokh-i maner ayna man ache jar maner katha sei shudhu ney bujhe mukt se-to mile ogo onek jhinuk khuje bujhle bhal na bujhlei bare buker jbala kuri theke hay je bakul phuler theke-i mala sahje bhalbasa keu pay na katha kichu kichu bujhe nite hay se to mukhe bala jay na se to mukhe bala jay na phul chara ar ke-ba bujhe bhramrer-i bhasha madhu khete-i bhramrer je phuler kache asha bujhni ki ekhno-go dilam e-man kare sagar pache ese nadi phirte ki ar pare man chara man kichu chay na katha kichu kichu bujhe nite hay se to mukhe bala jay na se to mukhe bala jay na