মোর গান গুণগুণ ভ্রমরের মিঠে বোল

দেখা হয়েছে: 251

শিল্পী: সন্ধ্যা মুখোপাধ্যায়অ্যালবাম: অঞ্জনগড়সুরকার: রাইচাঁদ বড়ালগীতিকার: শৈলেন রায়বছর: 1948বিভাগ: ছায়াছবি

Bangla Lyrics

মোর গান গুণগুণ ভ্রমরের মিঠে বোল
ঝুলনার ফুলশাখে আমি খেলি ফুলদো।।

আমি শুধু ভেসে চলি, সুরে সুরে কথা বলি
দুলে দুলে ভুলে তুলি বাতাসের হিন্দোল।।

কোকিলেরা বলে মোরে, কোথা পেলে প্রাণ গো
এ গান শেখাও যদি, দিতে পারি প্রাণ গো
খেয়ালের হাওয়া আমি, কভু নামি কভু থামি
আমি যে খুশীর ঢেউ, অকারণে উতরোল।।

Transliteration in English

mor gan gungun bhramrer mithe bol
jhulnar phulshakhe ami kheli phuldo।।
ami shudhu bhese chali, sure sure katha bali
dule dule bhule tuli bataser hindol।।
kokilera bale more, kotha pele pran go
e gan shekhao jadi, dite pari pran go
kheyaler haoa ami, kabhu nami kabhu thami
ami je khushir dheu, okarne utrol।।