আজ নবীন মেঘের সুর
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
আজ নবীন মেঘের সুর লেগেছে আমার মনে।
আমার ভাবনা যত উতল হল অকারণে।
কেমন ক’রে যায় যে ডেকে, বাহির করে ঘরের থেকে,
ছায়াতে চোখ ফেলে ছেয়ে ক্ষণে
ক্ষণে। বাঁধনহারা জলধারার কলরোলে
আমারে কোন্ পথের বাণী যায় যে ব’লে।
সে পথ গেছে নিরুদ্দেশে মানসলোকে গানের শেষে
চিরদিনের বিরহিণীর কুঞ্জবনে।
Transliteration in English
Aaj nobin megher sur legechhe aamar mone. Aamar bhaabna jato utal holo aakarone. Kemon kore jaay je deke, baahir kare gharer theke, Chhaayate chokh phele chheye khane khane. Bnaadhonhaara jalodhaarar kalorole Aamare kon pather baani jaay je bole. Se paath gechhe niruddese manosoloke gaaner sheshe Chirodiner birohinir kunjobone.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আজ নবীন মেঘের সুর” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আজ নবীন মেঘের সুর” গানটি শুরু হয়:
আজ নবীন মেঘের সুর লেগেছে আমার মনে।
কারণে।
কেমন ক’রে যায় যে ডেকে, বাহির করে ঘরের থেকে,
ছায়াতে চোখ ফেলে ছেয়ে ক্ষণে
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“আজ নবীন মেঘের সুর” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore।
“আজ নবীন মেঘের সুর” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আজ নবীন মেঘের সুর” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আজ নবীন মেঘের সুর” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান।