আজি বিজন ঘরে নিশীথরাতে
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে—
আমি তাইতে কি ভয় মানি!
জানি জানি, বন্ধু, জানি—
তোমার আছে তো হাতখানি॥
চাওয়া-পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনোমতে,
এখন সময় হল তোমার কাছে আপনাকে দিই
আনি। আঁধার থাকুক দিকে দিকে আকাশ-অন্ধ-করা,
তোমার পরশ থাকুক আমার-হৃদয়-ভরা।
জীবনদোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে,
এখন জীবন মরণ দু দিক দিয়ে নেবে আমায় টানি।
Transliteration in English
Aaji bijan ghare nishithraate aasbe jodi shunyo haate - Aami taaite ki bhoy maani ! Jaani jaani , bondhu jaani - Tomar aachhe to haatkhaani. Chaawa-paawar pathe pathe din ketechhe konomote, Ekhon samay holo tomar kaachhe aapnake dii aani. Aandhar thaakuk dike dike aakash-andho-kora, Tomaar paros thakuk aamar-hriday-bhora. Jibondolay dule dule aaponare chhilem bhule, Ekhon jibon maron du dik diye nebe aamay taani.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আজি বিজন ঘরে নিশীথরাতে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে—
আমি তাইতে কি ভয় মানি!
জানি জানি, বন্ধু, জানি—
তোমার আছে তো হাতখানি॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।