গানের ঝরনাতলায়

দেখা হয়েছে: 3

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

গানের ঝরনাতলায় তুমি সাঁঝের বেলায় এলে। দাও
আমারে সোনার-বরন সুরের ধারা ঢেলে। যে
সুর গোপন গুহা হতে ছুটে আসে আকুল স্রোতে,
কান্নাসাগর-পানে যে যায় বুকের পাথর ঠেলে।
যে সুর উষার বাণী বয়ে আকাশে যায় ভেসে,
রাতের কোলে যায় গো চলে সোনার হাসি হেসে। যে
সুর চাঁপার পেয়ালা ভ’রে দেয় আপনায় উজাড় ক’রে,
যায় চলে যায় চৈত্রদিনের মধুর খেলা খেলে।

Transliteration in English

Gaaner    jhornatalay tumi    snaajher belay ele.
Daao aamare sonar-baron surer dhaara dhele.
Je sur gopan guha hote    chhute aase aakul srote,
Kaannasaagor-paane je jaay buker paathor tthele.
Je sur ushar baani boye aakashe jaay bheshe,
Raater kole jaay go chole sonar hnaasi hese.
Je sur chnaapar peyala bhore   dey aaponay ujaar kore,
Jaay chole jaay choitrodiner modhur khela khele.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“গানের ঝরনাতলায়” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“গানের ঝরনাতলায়” গানটি শুরু হয়:

গানের ঝরনাতলায় তুমি সাঁঝের বেলায় এলে। দাও
আমারে সোনার-বরন সুরের ধারা ঢেলে। যে
সুর গোপন গুহা হতে ছুটে আসে আকুল স্রোতে,
কান্নাসাগর-পানে যে যায় বুকের পাথর ঠেলে।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“গানের ঝরনাতলায়” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“গানের ঝরনাতলায়” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“গানের ঝরনাতলায়” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“গানের ঝরনাতলায়” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান