আমার বেলা যে যায়
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
আমার বেলা যে যায় সাঁঝবেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে।
একতারাটির একটি তারে গানের বেদন বইতে নারে,
তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে। এ
তার বাঁধা কাছের সুরে, ঐ বাঁশি
যে বাজে দূরে। গানের
লীলার সেই কিনারে যোগ দিতে কি সবাই পারে
বিশ্বহৃদয়পারাবারে রাগরাগিণীর জাল ফেলাতে—
তোমার সুরে সুরে সুর মেলাতে?
Transliteration in English
Aamar bela je jaay snaajh-belate Tomar sure sure sur melate. Ektaaratir ekti taare gaaner bedan boite naare, Tomar saathe baare baare haar menechhi ei khelate Tomar sure sure sur melate. Aamar e taar bnaadha kaachher sure Oi bnaashi je baaje dure. Gaaner lilar sei kinare jog dite ki sabai paare Bishwohridaypaarabare raagraginir jaal phelate Tomar sure sure sur melate ?
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার বেলা যে যায়” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আমার বেলা যে যায় সাঁঝবেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে।
একতারাটির একটি তারে গানের বেদন বইতে নারে,
তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।