কেন পান্থ, এ চঞ্চলতা
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
কেন পান্থ, এ চঞ্চলতা।
কোন্ শূন্য হতে এল কার বারতা।
নয়ন কিসের প্রতীক্ষা-রত বিদায়বিষাদে উদাসমত—
ঘনকুন্তলভার ললাটে নত, ক্লান্ত তড়িতবধু তন্দ্রাগতা।
কেশরকীর্ণ কদম্ববনে মর্মরমুখরিত মৃদুপবনে
বর্ষণহর্ষ-ভরা ধরণীর বিরহবিশঙ্কিত করুণ কথা।
ধৈর্য মানো ওগো, ধৈর্য মানো! বরমাল্য গলে তব হয় নি ম্লান’
আজও হয় নি ম্লান’—
ফুলগন্ধনিবেদনবেদনসুন্দর মালতী তব চরণে প্রণতা।
Transliteration in English
Keno paantho e chanchalata. Kon shunyo hote elo kaar baarota. Nayono kiser protikkha-rato bidaybishade udasmato - Ghanokuntalobhaar lalaate nato klaanto toritobodhu tondragata. Kesharokirno kadambobone marmoromukhorito mridupabone Barshanoharsho bhora dharonir birahobishankito koruno katha. Dhoirjyo maano ogo dhoirjyo maano ! Baromaalyo gole tabo hoy ni mlaano Aajo hoy ni mlaano - Phulogandhonibedonobedonosundoro maaloti tabo charone pronota.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“কেন পান্থ, এ চঞ্চলতা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
কেন পান্থ, এ চঞ্চলতা।
কোন্ শূন্য হতে এল কার বারতা।
নয়ন কিসের প্রতীক্ষা-রত বিদায়বিষাদে উদাসমত—
ঘনকুন্তলভার ললাটে নত, ক্লান্ত তড়িতবধু তন্দ্রাগতা।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।