আমার ভাঙা পথের রাঙা
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
আমার ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন!
তারি গলার মালা হতে পাপড়ি হোথা লুটায় ছিন্ন॥
এল যখন সাড়াটি নাই, গেল চলে জানালো তাই—
এমন ক’রে আমারে হায় কে বা কাঁদায় সে জন ভিন্ন॥
তখন তরুণ ছিল অরুণ আলো, পথটি ছিল কুসুমকীর্ণ।
বসন্ত যে রঙিন বেশে ধরায় সে দিন অবতীর্ণ।
সে দিন খবর মিলল না যে, রইনু বসে ঘরের মাঝে—
আজকে পথে বাহির হব বহি আমার জীবন জীর্ণ॥
Transliteration in English
Aamar bhaanga pather raanga dhulay porechhe kaar paayer chinho ! Taari galar maala hote paapri hotha lutay chhino. Elo jakhon saarati naai, gelo chole jaanalo taai - Emon kore aamare haay ke ba knaaday se jan bhinno. Takhon torun chilo orun aalo, pothti chhilo kusumokirno. Basonto je rongin beshe dharay sedin abotirno. Se din khabor millo na je, roinu bose ghorer maajhe - Aajke pathe baahir habo bohi aamar jiban jirno.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার ভাঙা পথের রাঙা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আমার ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন!
তারি গলার মালা হতে পাপড়ি হোথা লুটায় ছিন্ন॥
এল যখন সাড়াটি নাই, গেল চলে জানালো তাই—
এমন ক’রে আমারে হায় কে বা কাঁদায় সে জন ভিন্ন॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।