আমার ঘুর লেগেছে
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
আমার ঘুর লেগেছে— তাধিন্ তাধিন্।
তোমার পিছন পিছন নেচে নেচে ঘুর লেগেছে তাধিন্ তাধিন্।
তোমার তালে আমার চরণ চলে, শুনতে না পাই কে কী বলে—
তাধিন্ তাধিন্।
তোমার গানে আমার প্রাণে যে কোন্ পাগল ছিল সেই জেগেছে—
তাধিন্ তাধিন্।
আমার লাজের বাঁধন সাজের বাঁধন খ’সে গেল ভজন সাধন—
তাধিন্ তাধিন্।
বিষম নাচের বেগে দোলা লেগে ভাবনা যত সব ভেগেছে—
তাধিন্ তাধিন্।
Transliteration in English
Aamar ghur legechhe - taadhin taadhin. Tomar pichhan pichhan neche neche ghur legechhe taadhin taadhin. Tomar taale aamar charon chale, shunte na paai ke ki bale - Taadhin taadhin. Tomar gaane aamar praane je kon paagol chhilo sei jegechhe - Taadhin taadhin. Aamar laajer bnaadhon saajer bnaadhon khose gelo bhajon saadhon - Taadhin taadhin. Bisham naacher bege dola lege bhaabna jato sab bhegechhe - Taadhin taadhin.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার ঘুর লেগেছে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আমার ঘুর লেগেছে— তাধিন্ তাধিন্।
তোমার পিছন পিছন নেচে নেচে ঘুর লেগেছে তাধিন্ তাধিন্।
তোমার তালে আমার চরণ চলে, শুনতে না পাই কে কী বলে—
তাধিন্ তাধিন্।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।