পথিক মেঘের দল জোটে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
পথিক মেঘের দল জোটে ওই শ্রবণগগন-অঙ্গনে।
শোন্ শোন্ রে, মন রে আমার, উধাও হয়ে নিরুদ্দেশের সঙ্গ
নে। দিক্-হারানো দুঃসাহসে সকল বাঁধন পড়ুক খসে,
কিসের বাধা ঘরের কোণের শাসনসীমা-লঙ্ঘনে।
বেদনা তোর বিজুলশিখা জ্বলুক অন্তরে।
সর্বনাশের করিস সাধন বজ্রমন্তরে।
অজানাতে করবি গাহন, ঝড় সে পথের হবে বাহন—
শেষ করে দিস আপনারে তুই প্রলয় রাতের ক্রন্দনে।
Transliteration in English
Pothik megher dal jote oi shraabongagono-angone. Shon shon re, mon re aamar, udhaao hoye niruddesher sango ne. Dik haarano duhsahose sakol bnaadhon poruk khose, Kiser baadha gharer koner shaasansima-langhane. Bedona tor bijulshikha jaluk antore. Sarbonasher koris saadhon bajromantore. Ajanate korbi gaahon, jhar se pather habe baahon - Shesh kore dis aaponare tui proloy raater krandone.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“পথিক মেঘের দল জোটে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ঙ্গনে।
শোন্ শোন্ রে, মন রে আমার, উধাও হয়ে নিরুদ্দেশের সঙ্গ
নে। দিক্-হারানো দুঃসাহসে সকল বাঁধন পড়ুক খসে,
কিসের বাধা ঘরের কোণের শাসনসীমা-লঙ্ঘনে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।