আমার প্রাণের মাঝে সুধা
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি—
হায় বুঝি তার খবর পেলে না।
পারিজাতের মধুর গন্ধ পাও কি—
হায় বুঝি তার নাগাল মেলে
না॥ প্রেমের বাদল নামল, তুমি জানো না হায় তাও
কি। আজ মেঘের ডাকে তোমার মনের ময়ুরকে নাচাও
কি। আমি সেতারেতে তার বেঁধেছি, আমি সুরলোকের সুর সেধেছি,
তারি তানে তানে মনে প্রাণে মিলিয়ে গলা গাও কি—
হায় আসরেতে বুঝি এলে না।
ডাক উঠেছে বারে বারে, তুমি সাড়া দাও কি!
আজ ঝুলনদিনে দোলন লাগে, তোমার পরান হেলে না॥
Transliteration in English
Aamar praaner maajhe sudha aachhe, chaao ki - Haay bujhi taar khabor pele naa. Paarijater modhur gandho paao ki - Haay bujhi taar naagal mele na. Premer baadol naamlo, tumi jaano na haay taao ki. Aaj megher daake tomar moner moyurke naachao ki. Aami setarete taar bnedhechhi, aami suroloker sur sedhechhi, Taari taane mone praane miliye gala gaao ki - Haay aasorate bujhi ele na. Daak utthechhe baare baare, tumi saara daao ki ! Aaj julanodine dolan laage, tomar paran hele na.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার প্রাণের মাঝে সুধা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি—
হায় বুঝি তার খবর পেলে না।
পারিজাতের মধুর গন্ধ পাও কি—
হায় বুঝি তার নাগাল মেলে
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।