এই করেছ ভালো
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
এই করেছ ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। এমনি
ক’রে হৃদয়ে মোর তীব্র দহন জ্বালো॥
আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে,
আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই
আলো॥ যখন থাকে অচেতনে এ চিত্ত আমার
আঘাত সে যে পরশ তব, সেই তো পুরস্কার।
অন্ধকারে মোহে লাজে চোখে তোমায় দেখি না যে,
বজ্রে তোলো আগুন ক’রে আমার যত কালো।
Transliteration in English
Ei korechho bhaalo, nitthur hey, nitthur hey, ei korechho bhaalo. Emni kore hridaye mor tibro dahan jwaalo. Aamar e dhup naa porale gandho kichhui naahi dhaale, Aamar e deep naa jwaalale dey naa kichhui aalo. Jakhan thaake achetane e chityo aamaar Aaghaat se je parosh tabo, sei to puraskar. Andhakare mohe laaje chokhe tomay dekhi na je, Bajre tolo aagun kore aamar jato kaalo.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“এই করেছ ভালো” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
এই করেছ ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। এমনি
ক’রে হৃদয়ে মোর তীব্র দহন জ্বালো॥
আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে,
আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।