আপন-মনে গোপন কোণে
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
আপন-মনে গোপন কোণে লেখাজোখার কারখানাতে
দুয়ার রুধে বচন কুঁদে খেলনা আমায় হয় বানাতে। এই
জগতের সকাল সাঁজে ছুটি আমার সকল কাজে,
মিলে মিলে মিলিয়ে কথা রঙে রঙে হয় মানাতে।
কে গো আছে ভুবন-মাঝে নিত্যশিশু আনন্দেতে,
ডাকে আমায় বিশ্বখেলায় খেলাঘরের জোগান দিতে।
বনের হাওয়ায় সকাল-বেলা ভাসায় সে যে গানের ভেলা,
সেই তো কাঁপায় সুরের কাঁপন মৌমাছিদের নীল ডানাতে।
Transliteration in English
Aapon mone gopan kone lekhajokhar kaarkhanate Duyaar rudhe bachon knude khelna aamar hoy baanate. Ei jagoter sakaal snaajhe chhuti aamar sakol kaaje, Mile mile miliye katha range range hoy maanate. Ke-go aachhe bhuban maajhe nityoshishu aanondete, Daake aamay bishwokhelay khelagharer jogan dite. Baaner haaway sakaal-bela bhaasai se je gaaner bhela, Sei to knaapay surer knaapon moumachhider nil daanate.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আপন-মনে গোপন কোণে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আপন-মনে গোপন কোণে লেখাজোখার কারখানাতে
দুয়ার রুধে বচন কুঁদে খেলনা আমায় হয় বানাতে। এই
জগতের সকাল সাঁজে ছুটি আমার সকল কাজে,
মিলে মিলে মিলিয়ে কথা রঙে রঙে হয় মানাতে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।