প্রাঙ্গণে মোর শিরীষশাখায়
দেখা হয়েছে: 5
Bangla Lyrics
প্রাঙ্গণে মোর শিরীষশাখায় ফাগুন
মাসে কী
উচ্ছ্বাসে ক্লান্তিবিহীন ফুল ফোটানোর
খেলা। ক্ষান্তকূজন শান্তবিজন সন্ধ্যাবেলা
প্রত্যহ সেই ফুল্ল শিরীষ প্রশ্ন শুধায় আমায় দেখি
‘এসেছে কি– এসেছে কি।’ আর
বছরেই এমনি দিনেই ফাগুন মাসে কী
উচ্ছ্বাসে
নাচের মাতন লাগল শিরীষ-ডালে
স্বর্গপুরের কোন্ নূপুরের
তালে। প্রত্যহ সেই চঞ্চল প্রাণ শুধিয়েছিল, ‘শুনাও
দেখি আসে নি কি— আসে
নি কি।’ আবার কখন এমনি দিনেই ফাগুন
মাসে কী আশ্বাসে
ডালগুলি তার রইবে শ্রবণ পেতে
অলখ জনের চরণ-শব্দে মেতে।
প্রত্যহ তার মর্মরস্বর বলবে আমায় কী বিশ্বাসে,
‘সে কি আসে— সে কি আসে।’
প্রশ্ন জানাই পুষ্পবিভোর ফাগুন মাসে
কী আশ্বাসে,
‘হায় গো, আমার ভাগ্য-রাতের তারা,
নিমেষ-গণন হয় নি কি মোর সারা।’
প্রত্যহ বয় প্রাঙ্গণময় বনের বাতাস এলোমেলো—
‘সে কি এল— সে কি এল।’
Transliteration in English
Praangane mor shirishshaakhay phaagun maase Ki uchchhashe Klaantibihin phul photanor khela. Khaantokujon shaantobijon sondhabela Prottoho sei phullo shirish proshno sudhay aamay dekhi 'esechhe ki - esechhe ki'. Aar bachhore emni dine phaagun maase Ki uchchhashe. Naacher maton laaglo shirish-daale Sorgopurer kon nupurer taale. Prothoho sei chanchalo praan shudhiyechhilo, 'shunao dekhi Aase ni ki - aase ni ki'. Aabar kakhon emni dine phaagun maase Ki aashwaase Daalguli taar roibe shrobon pete Alokh joner charon shobde mete. Prothoho taar marmaroswar bolbe aamay ki bishwase, 'Se ki aase - se ki aase'. Proshno jaanai puspobibhor phaagun maase Ki aashwaase, 'Haay go, aamar bhaago - raater taara, Nimesh- gogon hoy ni ki mor saara,. Prothoho boy praanganomoy boner baatash elomelo - 'Se ki elo - se ki elo'.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“প্রাঙ্গণে মোর শিরীষশাখায়” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
প্রাঙ্গণে মোর শিরীষশাখায় ফাগুন
মাসে কী
উচ্ছ্বাসে ক্লান্তিবিহীন ফুল ফোটানোর
খেলা। ক্ষান্তকূজন শান্তবিজন সন্ধ্যাবেলা
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।