বারে বারে পেয়েছি

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

বারে বারে পেয়েছি যে তারে
চেনায় চেনায় অচেনারে।
যারে দেখা গেল তারি মাঝে না-দেখারই কোন্ বাঁশি বাজে,
যে আছে বুকের কাছে কাছে চলেছি তাহারি অভিসারে॥
অপরূপ সে যে রূপে রূপে কী খেলা খেলিছে চুপে চুপে।
কানে কানে কথা উঠে পূরে কোন্ সুদূরের সুরে সুরে
চোখে-চোখে-চাওয়া নিয়ে চলে কোন্ অজানারই পথপারে॥

Transliteration in English

Baare baare peyechhi je taare
Chenay chenay achenare.
Jaare dekha gelo taari maajhe     na dekhari kon bnaashi baaje,
Je aachhe buker kaachhe kaachhe cholechhi taahari obhisare.
Aparup se je rupe rupe     ki khela khelichhe chupe chupe.
Kaane kaane katha utthe pure     kon sudurer sure sure
Chokhe-chokhe-chaawa niye chole kon ajanari pathopaare.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“বারে বারে পেয়েছি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“বারে বারে পেয়েছি” গানটি শুরু হয়:

বারে বারে পেয়েছি যে তারে
চেনারে।
যারে দেখা গেল তারি মাঝে না-দেখারই কোন্ বাঁশি বাজে,
ভিসারে॥

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“বারে বারে পেয়েছি” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“বারে বারে পেয়েছি” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“বারে বারে পেয়েছি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“বারে বারে পেয়েছি” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান