কী হল আমার! বুঝি

দেখা হয়েছে: 5

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

কী হল আমার! বুঝি বা সখী, হৃদয় আমার হারিয়েছি।
পথের মাঝেতে খেলাতে গিয়ে হৃদয় আমার হারিয়েছি।
প্রভাতকিরণে সকালবেলাতে
মন লয়ে, সখী, গেছিনু খেলাতে—
মন কুড়াইতে, মন ছড়াইতে, মনের মাঝারে খেলি বেড়াইতে,
মনোফুল দলি চলি বেড়াইতে—
সহসা, সজনী, চেতনা পেয়ে
সহসা, সজনী, দেখিনু চেয়ে
রাশি রাশি ভাঙা হৃদয়-মাঝে হৃদয় আমার হারিয়েছি।
যদি কেহ, সখী, দলিয়া যায়,
তার ’পর দিয়া চলিয়া যায়—
শুকায়ে পড়িবে, ছিঁড়িয়া পড়িবে, দলগুলি তার ঝরিয়া পড়িবে—
যদি কেহ, সখী, দলিয়া যায়।
আমার কুসুমকোমল হৃদয় কখনো সহে নি রবির কর,
আমার মনের কামিনীপাপড়ি সহে নি ভ্রমরচরণভর।
চিরদিন, সখী, হাসিত খেলিত,
জোছনা-আলোকে নয়ন মেলিত—
সহসা আজ সে হৃদয় আমার কোথায়, সজনী, হারিয়েছি।

Transliteration in English

Ki holo aamar !  Bujhi ba sokhi,   hriday aamar haariyechhi.
Pather maajhete khelate giye    hriday aamar haariyechhi.
Probhatokirane sakaalbelate
Mon loye, sokhi, gechinu khelate -
Mon kuraite, mon chhoraite,   moner maajhare kheli beraite,
Monophul doli choli beraite -
Sahosa, sajoni, chetona peye
Sahosa, sajoni, dekhinu cheye
Raashi raashi bhaanga hriday-maajhe   hriday aamar haariyechhi.
Jodi keho, sokhi, doliya jaay,
Taar par diya choliya jaay -
Shukaye poribe, chniriya poribe,   dalguli taar jhoriya poribe -
Jodi keho, sokhi, doliya jaay.
Aamar kusumokomalo hriday    kakhono soheni robir kar,
Aamar moner kaaminipaapri    sahe ni bhramarcharonbhar.
Chirodin, sokhi,haasito khelito,
Jochna-aaloke nayon melito -
Sahosa aaj se hriday aamar kothay, sajoni, haariyechhi.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“কী হল আমার! বুঝি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“কী হল আমার! বুঝি” গানটি শুরু হয়:

কী হল আমার! বুঝি বা সখী, হৃদয় আমার হারিয়েছি।
পথের মাঝেতে খেলাতে গিয়ে হৃদয় আমার হারিয়েছি।
প্রভাতকিরণে সকালবেলাতে
মন লয়ে, সখী, গেছিনু খেলাতে—

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“কী হল আমার! বুঝি” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“কী হল আমার! বুঝি” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“কী হল আমার! বুঝি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“কী হল আমার! বুঝি” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান