চাহি না সুখে থাকিতে

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

চাহি না সুখে থাকিতে হে,
হেরো কত দীনজন কাঁদিছে।
কত শোকের ক্রন্দন গগনে উঠিছে,
জীবনবন্ধন নিমেষে টুটিছে,
কত ধূলিশায়ী জন মলিন জীবন
শরমে চাহে ঢাকিতে হে।
শোকে হাহাকারে বধির শ্রবণ,
শুনিতে না পাই তোমার বচন,
হৃদয়বেদন করিতে মোচন
কারে ডাকি কারে ডাকিতে হে।
আশার অমৃত ঢালি দাও প্রাণে,
আশীর্বাদ করো আতুর সন্তানে—
পথহারা জনে ডাকি গৃহপানে
চরণে হবে রাখিতে হে।
প্রেম দাও শোকে করিতে সান্ত্বনা—
ব্যথিত জনের ঘুচাতে যন্ত্রণা,
তোমার কিরণ করহ প্রেরণ
অশ্রু-আকুল আঁখিতে হে।

Transliteration in English

Chaahi na sukhe thaakite hey,
Hero kato deenojan knaadichhe.
Kato shoker krandan gagone utthichhe,
Jibanobandhan nimeshe tutichhe,
Kato dhulishayee jan molin jiban
Sharome chaahe dhaakite hey.
Shoke haahakare badhiro shraban,
Shunite na paai tomar bachon,
Hridayobedan korite mochan
Kaare daaki kaare daakite hey.
Aashar amrito dhaali daao praane,
Aashirbad karo aatur santane -
Pathohaara jane daaki grihopaane
Charone hobe raakhite hey.
Prem daao shoke korite santona -
Byathito janer ghuchaate jantrona,
Tomar kiran karoho preran
Oshru-aakul aankhite hey.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“চাহি না সুখে থাকিতে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“চাহি না সুখে থাকিতে” গানটি শুরু হয়:

চাহি না সুখে থাকিতে হে,
হেরো কত দীনজন কাঁদিছে।
কত শোকের ক্রন্দন গগনে উঠিছে,
জীবনবন্ধন নিমেষে টুটিছে,

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“চাহি না সুখে থাকিতে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“চাহি না সুখে থাকিতে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“চাহি না সুখে থাকিতে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“চাহি না সুখে থাকিতে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান