চেনা ফুলের গন্ধস্রোতে

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

চেনা ফুলের গন্ধস্রোতে ফাগুন-রাতের অন্ধকারে
চিত্তে আমার ভাসিয়ে আনে নিত্যকালের অচেনারে।
একদা কোন্ কিশোর-বেলায় চেনা চোখের মিলন-মেলা
সেই তো খেলা করেছিল কান্নাহাসির ধারে
ধারে। তারি ভাষার বাণী নিয়ে প্রিয়া আমার গেছে
ডেকে, তারি বাঁশির ধ্বনি সে যে বিরহে মোর গেছে রেখে।
পরিচিত নামের ডাকে তার পরিচয় গোপন থাকে,
পেয়ে যারে পাই নে তারি পরশ পাই যে বারে বারে।

Transliteration in English

Chena phuler gandhosrote phaagun-raater andhokaare
Chitte aamar bhaasiye aane nityokaaler achenaare.
Ekoda kon kishor- belaay    chena chokher milon-melaay
Sei to khelaa korechhilo kaannahaasir dhaare dhaare.
Taari bhaasar baani niye priya aamay gechhe deke
Taari bnaashir dhwoni se je birohe mor gechhe rekhe.
Porichito naamer daake     taar porichoy gopan thaake,
Peye jaare paai ne taari parosh paai je baare baare.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“চেনা ফুলের গন্ধস্রোতে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“চেনা ফুলের গন্ধস্রোতে” গানটি শুরু হয়:

ন্ধকারে
চেনারে।
একদা কোন্ কিশোর-বেলায় চেনা চোখের মিলন-মেলা
সেই তো খেলা করেছিল কান্নাহাসির ধারে

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“চেনা ফুলের গন্ধস্রোতে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“চেনা ফুলের গন্ধস্রোতে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“চেনা ফুলের গন্ধস্রোতে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“চেনা ফুলের গন্ধস্রোতে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান