কবে তুমি আসবে ব’লে
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
কবে তুমি আসবে ব’লে রইব না বসে, আমি চলব বাহিরে।
শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে, আর সময় নাহি রে।
বাতাস দিল দোল্, দিল দোল্;
ও তুই ঘাটের বাঁধন খোল্, ও তুই খোল্।
মাঝ-নদীতে ভাসিয়ে দিয়ে তরী বাহি
রে। আজ শুক্লা একাদশী, হেরো নিদ্রাহারা
শশী ওই স্বপ্নপারাবারের খেয়া একলা চালায়
বসি। তোর পথ জানা নাই, নাইবা জানা নাই—
ও তোর নাই মানা নাই, মনের মানা নাই—
সবার সাথে চলবি রাতে সামনে চাহি রে।
Transliteration in English
Kabe tumi aasbe bole roiba na bose, aami cholbo baahire. Shukno phuler paataguli portechhe khose, aar samay naahi re. Baatas dilo dol, dilo dol ; Oi tui ghaater bnaadhon khol, o tui khol. Maajh-nodite bhaasiye diye tori baahi re. Aaj shuklaa ekaadoshi, hero nidrahaara shoshi Oi swapnopaarabarer kheya ekla chaalai bosi. Tor path jaana naai, naaiba jaana naai - O tor naai maana naai, moner maana naai - Sabar saathe cholbi raate samne chaahi re.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“কবে তুমি আসবে ব’লে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
কবে তুমি আসবে ব’লে রইব না বসে, আমি চলব বাহিরে।
শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে, আর সময় নাহি রে।
বাতাস দিল দোল্, দিল দোল্;
ও তুই ঘাটের বাঁধন খোল্, ও তুই খোল্।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।