দিবস রজনী আমি
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি।
তাই চমকিত মন, চকিত শ্রবণ, তৃষিত আকুল আঁখি।
চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই, সদা মনে হয় যদি দেখা পাই—
‘কে আসিছে’ বলে চমকিয়ে চাই কাননে ডাকিলে পাখি।
জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপনের আশে—
ঘুমের আড়ালে যদি ধরা দেয় বাঁধিব স্বপনপাশে। এত
ভালোবাসি, এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই—
যেন এ বাসনা ব্যাকুল আবেগে তাহারে আনিবে ডাকি।
Transliteration in English
Dibaso rajoni aami jeno kaar aashay aashay thaaki. Taai chamokito mon, chokito shrobano, trishito aakulo aankhi. Chanchol hoye ghurya berai, sada mone hoy jodi dheka paai - 'Ke ashiche' bole chamokiye chaai kaanone daakile paakhi. Jaagorone taare na dekhite paai, thaaki swaponer aashe - Ghumer aarale jodi dhara dey bnaadhibo swaponopaashe. Eto bhaalobasi, eto jaare chaai, mone hoy na to se je kaachhe naai - Jeno e baasona byakulo aabege, taahare aanibe daaki.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“দিবস রজনী আমি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি।
তাই চমকিত মন, চকিত শ্রবণ, তৃষিত আকুল আঁখি।
চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই, সদা মনে হয় যদি দেখা পাই—
‘কে আসিছে’ বলে চমকিয়ে চাই কাননে ডাকিলে পাখি।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।