এ যে মোর আবরণ

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

এ যে মোর আবরণ
ঘুচাতে কতক্ষণ!
নিশ্বাসবার উড়ে চলে যায়
তুমি কর যদি মন।
যদি পড়ে থাকি ভূমে
ধুলার ধরণী চুমে,
তুমি তারি লাগি দ্বারে রবে জাগি
এ কেমন তব পণ।
রথের চাকার রবে
জাগাও জাগাও সবে,
আপনার ঘরে এসো বলভরে
এসো এসো গৌরবে।
ঘুম টুটে যাক চলে,
চিনি যেন প্রভু ব’লে—
ছুটে এসে দ্বারে করি আপনারে
চরণে সমর্পণ।

Transliteration in English

E je mor aaboran
Ghuchaate katokkhan !
Nisshwaasobaay    ure chole jaay
Tumi karo jodi mon.
Jodi pore thaaki bhume
Dhular dharoni chume,
Tumi taari laagi    dwaare rabe jaagi
E kemon tabo pon.
Rather chaakar rabe
Jaagao jaagao sobe,
Aapnaar ghore    eso balobhare
Eso eso gourabe.
Ghum tute jaak chole,
Chini jeno probhu bole -
Chhute ese dwaare   kori aapnaare
Charone samarpan.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“এ যে মোর আবরণ” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“এ যে মোর আবরণ” গানটি শুরু হয়:

এ যে মোর আবরণ
ঘুচাতে কতক্ষণ!
নিশ্বাসবার উড়ে চলে যায়
তুমি কর যদি মন।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“এ যে মোর আবরণ” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“এ যে মোর আবরণ” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“এ যে মোর আবরণ” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“এ যে মোর আবরণ” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান