মনে তো পড়ে না কোন দিন
দেখা হয়েছে: 359
Bangla Lyrics
মনে তো পড়ে না কোন দিন
আমিও যে শিল্পী ছিলাম
গানে গানে একদিন তোমাদেরই মন
আমি যে ভরিয়েছিলাম।।
ফেলে আসা সেই দিন স্মৃতির জোনাকি যেন
ভীড় করে অকারণে বেদনা জড়ায় কেন।।
আঁধারে চাঁদের মত সুরের সাগরে বান
একদিন আমিও তো জাগিয়েছিলাম।।
স্বপ্নের মত সেই ফেলে আসা কত কথা
ভীড় করে এইক্ষণে মনেতে জাগায় ব্যাথা
সুরের সভায় আমি আমারো প্রানের গান
একদিন আমিও তো শুনিয়েছিলাম।।
Transliteration in English
mane to pare na kon din amio je shilpi chilam gane gane ekdin tomaderai man ami je bhariyechilam।। phele asa sei din smritir jonaki jen bhir kare okarne bedna jaray ken।। adhare chader mat surer sagre ban ekdin amio to jagiyechilam।। sbapner mat sei phele asa kat katha bhir kare eikshne manete jagay bjatha surer sabhay ami amaro praner gan ekdin amio to shuniyechilam।।