এ কি সত্য সকলই
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
এ কি সত্য সকলই সত্য, হে আমার চিরভক্ত। মোর
নয়নের বিজুলি-উজল আলো যেন
ঈশান কোণের ঝটিকার মতো কালো এ কি সত্য। মোর
মধুর অধর বধূর নবীন অনুরাগ-সম রক্ত হে
আমার চিরভক্ত, এ কি সত্য। অতুল
মাধুরী ফুটেছে আমার মাঝে,
মোর চরণে চরণে সুধাসঙ্গীত বাজে এ কি সত্য।
মোরে না হেরিয়া নিশির শিশির ঝরে,
প্রভাত-আলোকে পুলক আমারি তরে এ কি সত্য।
মোর তপ্তকপোল-পরশে-অধীর সমীর মদিরমত্ত
হে আমার চিরভক্ত, এ কি সত্য।
Transliteration in English
E ki sotyo sakali sotyo, hey aamar chirobhakto. Mor nayoner bijuli-ujal aalo Jeno ishan koner jhotikar mato kaalo e ki sotyo. Mor modhur adhar bodhur nobin onuraag-samo rakto Hey aamar chirobhakto, e ki sotyo. Atul maadhuri phutechhe aamar maajhe, Mor charone charone sudhasongit baaje e ki sotyo. More na heriya nishir shishir jhare, Probhato-aaloke pulako aamari tare e ki sotyo. Mor taptokapol-paroshe-adhir somir modiromatto Hey aamar chirabhakto, e ki sotyo.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“এ কি সত্য সকলই” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
এ কি সত্য সকলই সত্য, হে আমার চিরভক্ত। মোর
নয়নের বিজুলি-উজল আলো যেন
ঈশান কোণের ঝটিকার মতো কালো এ কি সত্য। মোর
নুরাগ-সম রক্ত হে
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।