সুনীল সাগরের শ্যামল কিনারে
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
সুনীল সাগরের শ্যামল কিনারে
দেখেছি পথে যেতে তুলনাহীনারে। এ
কথা কভু আর পারে না ঘুচিতে,
আছে সে নিখিলের মাধুরীরুচিতে। এ
কথা শিখানু যে আমার বীণারে,
গানেতে চিনালেম সে চির-চিনারে।
সে কথা সুরে সুরে ছড়াব পিছনে
স্বপনফসলের বিছনে বিছনে।
মধুপগুঞ্জে সে লহরী তুলিবে,
কুসুমকুঞ্জে সে পবনে দুলিবে,
ঝরিবে শ্রাবণের বাদলসিচনে।
শরতে ক্ষীণ মেঘে ভাসিবে আকাশে
স্মরণবেদনার বরনে আঁকা সে।
চকিতে ক্ষণে ক্ষণে পাব যে তাহারে
ইমনে কেদারায় বেহাগে বাহারে।
Transliteration in English
Sunilo saagorer shyamal kinare Dekhechhi pathe jete tulanahinare. E katha kabhu aar paare na ghuchite, Aachhe se nikheler maadhuriruchite. E katha shikhanu ja aamar binare, Ganete chinalem se chiro-chinare. Se katha sure sure chharabo pichhone Swaponphasaler bichhane bichhane. Modhupogunje se lahori tulibe, Kusumkunje se pabane dulibe, Jhoribe shraaboner baadalosichane. Sharoter khin meghe bhaashibe aakashe Smaranbedoner barone aanka se. Chokite khane khane paabo je taahare Imane kedaray behage baahare.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“সুনীল সাগরের শ্যামল কিনারে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
সুনীল সাগরের শ্যামল কিনারে
দেখেছি পথে যেতে তুলনাহীনারে। এ
কথা কভু আর পারে না ঘুচিতে,
আছে সে নিখিলের মাধুরীরুচিতে। এ
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।