এখনো ঘোর ভাঙে
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
এখনো ঘোর ভাঙে না তোর যে, মেলে না তোর আঁখি—
কাঁটার বনে ফুল ফুটেছে রে জানিস নে তুই তা কি?
ওরে অলস, জানিস নে তুই তা কি?
জাগো এবার জাগো, বেলা কাটাস না
গো॥ কঠিন পথের শেষে কোথায় অগম বিজন
দেশে ও সেই বন্ধু আমার একলা আছে গো, দিস্ নে তারে
ফাঁকি প্রখর রবির তাপে নাহয় শুষ্ক গগন কঁপে,
নাহয় দগ্ধ বালু তপ্ত আঁচলে দিক চারি দিক ঢাকি—
পিপাসাতে দিক চারি দিক
ঢাকি। মনের মাঝে চাহি দেখ্ রে আনন্দ কি
নাহি। পথে পায়ে পায়ে দুখের বাঁশরি বাজবে তোরে ডাকি—
মধুর সুরে বাজবে তোরে ডাকি॥
Transliteration in English
Ekhono ghor bhaange na tor je, mele na tor aankhi, Knaatar bone phul phutechhe re jaanis ne tui ta ki ? Ore alas, jaanis ne tui ta ki ? Jaago ebar jaago, bela kaatas na go. Kotthin pather sheshe kothao agamo bijono deshe O sei bondhu aamar ekla aachhe go, dis ne taare phnaaki. Prokhar robir taape naahoy shushka gagon knaape, Naahoy dagdho balu tapto aanchale dik chaari dik dhaaki - Pipasate dik chaari dik dhaaki. Moner maajhe chaahi dekh re aanondo ki naahi. Pathe paaye paaye dukher bnaashori baajbe tore daaki - Modhur sure baajbe tore daaki.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“এখনো ঘোর ভাঙে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
এখনো ঘোর ভাঙে না তোর যে, মেলে না তোর আঁখি—
কাঁটার বনে ফুল ফুটেছে রে জানিস নে তুই তা কি?
লস, জানিস নে তুই তা কি?
জাগো এবার জাগো, বেলা কাটাস না
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।