এরে ভিখারি সাজায়ে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
এরে ভিখারি সাজায়ে কী বঙ্গ তুমি করিলে,
হাসিতে আকাশ ভরিলে।
পথে পথে ফেরে, দ্বারে দ্বারে যায়, ঝুলি ভরি রাখে যাহা-কিছু পায়—
কতবার তুমি পথে এসে, হায়, ভিক্ষার ধন হরিলে।
ভেবেছিল চির-কাঙাল সে এই ভুবনে, কাঙাল মরণে জীবনে।
ওগো মহারাজা, বড়ো ভয়ে ভয়ে দিনশেষে এল তোমারি আলয়ে—
আধেক আসনে তারে ডেকে লয়ে নিজ মালা দিয়ে বরিলে।
Transliteration in English
Ere bhikhari saajaye ki rango tumi korile, Haasite aakash bhorile. Pathe pathe phere, dwaare dwaare jaay, jhuli bhori raakhe jaaha-kichhu paay - Katobar tumi pathe ese, haay, bhikkhar dhan horile. Bhebechhilo chiro-kaangal se ei bhubane, kaangal marone jibane. Ogo maharaaja, baro bhoye bhoye dinosheshe elo tomari aaloye - Aadhek aasone taare deke loye nijo maala diye borile.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“এরে ভিখারি সাজায়ে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
এরে ভিখারি সাজায়ে কী বঙ্গ তুমি করিলে,
হাসিতে আকাশ ভরিলে।
পথে পথে ফেরে, দ্বারে দ্বারে যায়, ঝুলি ভরি রাখে যাহা-কিছু পায়—
কতবার তুমি পথে এসে, হায়, ভিক্ষার ধন হরিলে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।