গভীর রজনী নামিল
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
গভীর রজনী নামিল হৃদয়ে, আর কোলাহল
নাই। রহি রহি শুধু সুদূর সিন্ধুর ধ্বনি শুনিবারে
পাই॥ সকল বাসনা চিত্তে এল ফিরে, নিবিড় আঁধার ঘনালো বাহিরে—
প্রদীপ একটি নিভৃত অন্তরে জ্বলিতেছে এক ঠাঁই॥
অসীম মঙ্গলে মিলিল মাধুরী, খেলা হল সমাধান।
চপল চঞ্চল লহরীলীলা পারাবারে অবসান।
নীরব মন্ত্রে হৃদয়মাঝে শান্তি শান্তি শান্তি বাজে,
অরূপকান্তি নিরখি অন্তরে মুদিতলোচনে চাই॥
Transliteration in English
Gobhiro rajoni naamilo hridoye, ar kolahol naai. Rohi rohi shudhu sudur sindhur dhwoni shunibaare paai. Sakol baasona chitte elo phire, nibir aandhar ghanalo baahire - Prodip ekti nibhrito antore jwalitechhe ek tthnaai. Asim mangole mililo maadhuri khela holo somadhan. Chapol chanchol lahorilila paarabare abosaan. Nirob montre hridayomaajhe shaanti shaanti shaanti baaje, Arupokaanti nirokhi antore muditolochane chaai.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“গভীর রজনী নামিল” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
গভীর রজনী নামিল হৃদয়ে, আর কোলাহল
নাই। রহি রহি শুধু সুদূর সিন্ধুর ধ্বনি শুনিবারে
পাই॥ সকল বাসনা চিত্তে এল ফিরে, নিবিড় আঁধার ঘনালো বাহিরে—
ন্তরে জ্বলিতেছে এক ঠাঁই॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।